ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো
যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির
সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু
ফ্রান্সের দ্বীপে ঝড়ে সহস্রাধিক মৃত্যুর শঙ্কা
ফ্রান্সের দ্বীপ মায়েত্তোতে শক্তিশালী ঘূর্ণিঝড় চিদোর আঘাতে এক হাজার মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বীপটিতে গত শনিবার ঝড়টি আঘাত হানে। ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে, সেখানকার এক বাসিন্দা ঝড়টিকে পারমাণবিক বোমার আঘাতের সঙ্গে তুলনা করেন।
বাড়িঘর-গাছপালার নিচে যারা চাপা পড়েছেন, তাদের উদ্ধারে কাজ করছে ফ্রান্সের সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা।
ঘূর্ণিঝড়টি ভারত মহাসাগরের মায়েত্তো দ্বীপে তাণ্ডব চালিয়ে আফ্রিকা মহাদেশের মোজাম্বিকে আঘাত হানে। মাদাগাস্কারের পশ্চিম দিকে অবস্থিত এ দ্বীপ দুইভাগে বিভক্ত।
৩৭৪ বর্গমাইল আয়তনের দ্বীপটিতে ৩ লাখ ২১ হাজার মানুষের বাস। মূল ভূখণ্ড থেকে অনেক দূরের দ্বীপটি ১৯০৪ সালে অধিগ্রহণ করে ফ্রান্স। সূত্র: সিএনএন



