বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫

বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদের শেখায় যে ন্যায়বিচার, বৈধতা এবং জনগণের আস্থাই একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার প্রধান স্তম্ভ। ১৯৭১ সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে ফাঁসির রায় দিয়ে ইতিহাসের সবচেয়ে নিন্দনীয় অধ্যায় সৃষ্টি করেছিল। সেই সময় বিশ্ব দেখেছে অন্যায় বিচার কখনোই টেকে না জনগণের ইচ্ছা এবং সত্যের শক্তিতেই বিজয় নিশ্চিত হয়। বর্তমান সময়ে বাংলাদেশ আবারও একটি সংবেদনশীল রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করছে। সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তন এবং নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে দেশব্যাপী ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে যে আইনি প্রক্রিয়াগুলো সামনে এসেছে, সেগুলোর স্বচ্ছতা ও ন্যায়সংগততা নিয়ে বহু প্রশ্ন উত্থাপিত হচ্ছে।

বাংলাদেশের ভেতরে ও বাইরে অনেক পর্যবেক্ষক মনে করেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটি বড় অংশই স্পষ্ট প্রমাণ বা পূর্ণাঙ্গ তদন্তের ওপর দাঁড়িয়ে নয়; বরং এগুলোর একটি রাজনৈতিক রং দেখানো হচ্ছে বলে ব্যাপক বিশ্লেষণ রয়েছে। কূটনৈতিক মহলে আলোচিত হচ্ছে যে কোনো রাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রমাণহীন বা তড়িঘড়ি করা আইনি ব্যবস্থা কেবল অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেই নয়, আন্তর্জাতিক আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে। বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে এর প্রভাব পড়ে বিদেশি বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদার ওপর। বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থা, কূটনৈতিক প্রতিনিধি এবং নীতিনির্ধারক মহলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যা স্পষ্টতই দেশের ভাবমূর্তিকে চাপের

মুখে ফেলছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রয়োজন আইনের শাসন, মানবাধিকার এবং স্বচ্ছ বিচার ব্যবস্থাকে নিঃশর্তভাবে প্রতিষ্ঠা করা। রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু কোনো নেতার বিরুদ্ধে নেওয়া আইনি প্রক্রিয়া সর্বদা প্রমাণনির্ভর, সংবিধানসম্মত এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়া আবশ্যক। এটাই কেবল রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করবে না বরং দেশের সম্মান ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতাও বৃদ্ধি করবে। ইতিহাস সাক্ষ্য দেয় অন্যায়ের বিরুদ্ধে জনগণ শেষ পর্যন্ত নীরব থাকে না। ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন জাতি গণতন্ত্র ও সত্যের পক্ষে সংঘবদ্ধ হয়। আজ বাংলাদেশের জনগণের মধ্যেও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান ক্রমেই জোরদার হচ্ছে; মিথ্যা ও মনগড়া অভিযোগের বিরুদ্ধে ক্ষোভ ফুটে উঠছে। বাংলাদেশ

একটি সম্ভাবনাময় দেশ অর্থনীতি, মানবসম্পদ ও ভূরাজনৈতিক গুরুত্বের দিক থেকে অত্যন্ত মূল্যবান। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে রাষ্ট্রকে এমন পথে হাঁটতে হবে যেখানে ন্যায়, দায়বদ্ধতা ও বৈধতার অবস্থান হবে সর্বোচ্চ। সত্য, সংবিধান ও জনগণের আস্থাই শেষ পর্যন্ত দেশকে একটি আরও সম্মানজনক, স্থিতিশীল এবং শক্তিশালী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের