ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা, জুতা মেরে বাঙালির জবাব! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫

ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা, জুতা মেরে বাঙালির জবাব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ |
শহীদ বুদ্ধিজীবী দিবসে পাকিস্তানকে মহিমান্বিত করতে দেখা গেছে জামায়াতপন্থী প্রশাসনের কর্মকর্তাদের। রাজনৈতিক পট-পরিবর্তনের পর তাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসিয়েছেন নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে দেশপ্রেমিক বাঙালি জুতা মেরে এই চেষ্টা প্রত্যাখান করেছে। সূত্র বলছে, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত ‘চিত্র প্রদর্শনী ও তুলির সাহায্যে দ্রোহ প্রকাশ’ অনুষ্ঠানের অংশ হিসেবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ হল সংসদ। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তারা এ প্রতিবাদ জানায়। সূত্র বলছে, জামায়াতি ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের

নির্দেশে এ ছবি মুছে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওইসব চিত্র মুছে দেওয়া হয়েছে বলে জানান জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেছেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এ দাবি রীতিমতো অবান্তর।’ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, পরাজয় নিশ্চিত জেনে পালানোর সময় পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে—এমন ধারণা যুক্তিসংগত নয়। অর্থাৎ এখনও ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা করে যাচ্ছেন জামায়াতের রাজাকারের উত্তরসূরিরা। বিপরীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকার ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ করে একাত্তরে জাতির সূর্য সন্তানদের হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন

একদল শিক্ষার্থী। রোববার দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ক্যাফেটেরিয়া ভবনের সামনে স্থাপিত ঘৃণাস্তম্ভে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির ডাক দেওয়া হয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’–এর ব্যানারে। ঘৃণাস্তম্ভের পেছনের দেয়ালে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, চৌধুরী মঈনুদ্দীন, মো. আশরাফুজ্জামান, পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, পাকিস্তানি সেনা কর্মকর্তা টিক্কা খান, আমির আবদুল্লাহ খান নিয়াজি ও খাদিম হুসেন রাজার ছবি সাঁটানো হয়। জুতা নিক্ষেপকারীরা ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপের পাশাপাশি ‘নিঃশব্দ ঘৃণা’ নামের একটি গণস্বাক্ষর বোর্ডে মন্তব্য লিখে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। তাতে একজন লেখেন, ‘রাজাকার, go to Pakistan’। ‘গণহত্যার সমর্থনকারীরা কীভাবে রাজনীতি করে?’ এমন

মন্তব্যও লেখা হয় সেই বোর্ডে। আয়োজকেরা জুতা নিক্ষেপকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করেন। যিনি ঘৃণাস্তম্ভে সঠিকভাবে জুতা নিক্ষেপ করতে পেরেছিলেন, তাঁকে একটি পুরস্কার দেওয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং সার্জেন্ট জহুরুল হকের প্রবেশপথের সামনে পাকিস্তানি পতাকা রাখা হয়েছিল। সেখানে শিক্ষার্থীরা তাতে পাড়া দিয়ে হলে প্রবেশ করেন। বিশ্লেষকরা বলছেন, জামায়াতি চালে সাধারণ মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল তা এখন মানুষ বুঝতে পারছে। শেখ হাসিনাই ঠিক কথা বলেছিল তা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এখন হয়তো অনুধাবন করছেন। ইউনূসের ফাদে পড়ে বাংলাদেশের মানুষ যে বিপথে দিকে যাচ্ছিল তার থেকে একটা বড় অংশ মাথাচাড়া দিয়ে উঠছে, তার প্রমাণ পাওয়া

গেল এই সাম্প্রতিক ঘটনায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের