গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ December, ২০২৫

গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ December, ২০২৫ |
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচ এলাকায় সংঘটিত গুলির ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা দেওয়ার পর পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ শুরু করেছে। এর অংশ হিসেবে ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে অভিযান চালানোর সুযোগ পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর আল জাজিরার। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তের অংশ হিসেবে পুলিশ বন্ডি বিচ এলাকা থেকে প্রায় ৪৬ কিলোমিটার (২৯ মাইল) দূরে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে। এই অভিযানটি সাম্প্রতিক হামলার তদন্তের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আরও জানা গেছে, হামলায় জড়িত অন্তত একজন ব্যক্তি এর আগেই অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের নজরে ছিল। এএসআইও একটি ফেডারেল গোয়েন্দা সংস্থা হলেও তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও সমন্বয়ে কাজ করে। এই কারণে এখনো হামলাকারীদের নাম প্রকাশ করা হয়নি।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, এতে তদন্ত প্রক্রিয়া সুরক্ষিত থাকবে। বিশেষ করে যদি এই হামলার সঙ্গে একাধিক ব্যক্তি বা নেটওয়ার্ক জড়িত থাকে তাদের ধরাও সহজ হবে। হতে পারে কেবল অস্ট্রেলিয়ায় নয়, বিদেশেও তাদের নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য তরুণের ওপর ঝাঁপিয়ে পড়ল ভালুক, অতঃপর... পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান এবং সম্ভাব্য সব যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ওই ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা বাড়ছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস জানিয়েছেন, সিডনিতে সংঘটিত ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত

হয়েছেন। তিনি বলেন, হামলায় জড়িতদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের