স্বাধীনতাকে পারিবারিক সম্পদ বানানো হয়েছিল: জামায়াত আমির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪
     ১১:০০ অপরাহ্ণ

স্বাধীনতাকে পারিবারিক সম্পদ বানানো হয়েছিল: জামায়াত আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:০০ 156 ভিউ
আওয়ামী লীগ স্বাধীনতার অর্জনকে পারিবারিক সম্পদে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছে, তারাই দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কেন স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি– এ প্রশ্নও তুলেছেন তিনি। বিজয় দিবস উপলক্ষে সোমবার রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করলেও এবার বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালন করেছে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রকাশ্য রাজনীতিতে ফিরতে পারা জামায়াত। শফিকুর রহমান বলেন, বুকের রক্ত দিয়ে যে জাতি স্বাধীনতা আনতে পারে, সে জাতি আর কাউকে তা ছিনতাই

করতে দেবে না। ধৈর্যের সঙ্গে বাংলাদেশ গঠনে অবদান রাখতে সবাইকে অনুরোধ জানাই। কাউকে যেন অস্থিরতায় পেয়ে না বসে। সাড়ে ১৫ বছরের আবর্জনা, জঞ্জাল পরিষ্কার করতে হবে। মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। পরে শফিকুর রহমানের নেতৃত্বে বিজয় র্যারলি প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড়, কাকরাইল মোড় হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়। উত্তরায় বিজয় র‌্যালি ঢাকা মহানগর উত্তর জামায়াত সোমবার সকালে উত্তরার জমজম টাওয়ার থেকে আজমপুর পর্যন্ত বিজয় র‌্যালি করেছে। র্যাতলি-পরবর্তী সমাবেশে উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের রাজাকার তকমা দিতে ছাড়েনি।

জিয়াউর রহমানকেও রাজাকার বলেছে। শিবিরের বিজয় র‌্যালি ও আলোচনা সভা গতকাল পল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিজয় দিবসের র‌্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ ছাড়া বিকেলে ‘সাতচল্লিশ-একাত্তর-চব্বিশ : আমাদের বিজয়ের পথপরিক্রমা’ শীর্ষক আলোচনা সভা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। ঢাবির অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতিবিদরা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন, এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের বর্তমান ভবিষ্যতে অপরাধ হিসেবে বিবেচিত হবে। সভায় ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েমের সভাপতিত্বে যুক্তরাজ্যের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক

আলী আহসান জুনায়েদ প্রমুখ বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ