বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, ভাঙচুর ৩০টি বাড়িঘর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪
     ৯:৩৪ অপরাহ্ণ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, ভাঙচুর ৩০টি বাড়িঘর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৪ 186 ভিউ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জনপদে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দীঘল গ্রামের পর এবার শুরু হয়েছে সাতগাছী গ্রামে। সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানো হারাম ঘোষণা দেওয়ার পরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে শুক্রবার ও শনিবার সংঘর্ষ চলে আসছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি বাড়িঘর। আগুন দেওয়া হয়েছে একটি বাড়িতে। শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে শনিবার দুপুর পর্যন্ত চলে। দুই দিনে উভয়পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সেনাবাহিনীসহ পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান। পুলিশ ও স্থানীয়রা জানান, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুমার

নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা ফতোয়া জারি করেন। এ সময় কাশেম মোল্লা বাধা দেন। এ নিয়ে মসজিদের ভিতরেই দুটি গ্রুপের মধ্যে বাগবিতণ্ড হয়। এরই জের ধরে শুক্রবার বিকালে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হন। জানা যায়, একপক্ষ জেলা কৃষক দলের (বিএনপির) সভাপতি উসমান সর্মথক। অপর পক্ষ পৌরসভার সাবেক কমিশনার শাহিন ও আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগদান করা নজরুলের সর্মথক। ওসি মাসুম খান জানান, দিনভর চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাঁপিয়ে উঠেছেন। তবে

সংঘর্ষে লিপ্ত উভয়পক্ষের লোকজন ক্লান্ত হয়নি। তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আটক করা হয়েছে উভয়পক্ষের দুইজনকে। তারা হলো সাগর ও রাজ্জাক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ