২০০ যাত্রী নিয়ে সন্দ্বীপ চ্যানেলে সার্ভিস বোট বিকল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

২০০ যাত্রী নিয়ে সন্দ্বীপ চ্যানেলে সার্ভিস বোট বিকল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
প্রায় ২০০ জন যাত্রী নিয়ে সন্দ্বীপ চ্যানেলে বিকল সার্ভিস বোট । (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪.৩০ পরে বোটটি সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট অভিমুখে রওনা দেয়। যাওয়ার পর পরেই পথে একটি ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে বোটে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে, যদিও ঘণ্টাখানেক পরে বোটটি উদ্ধার করে নিরাপদে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয়।এসময় সাগরে ছিল ঠান্ডা বাতাস ও কুয়াশা। যে কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।বোটে ছিল না কোনো আলোর ব্যবস্হ।অতিরিক্ত ঠান্ডায় নারী ও শিশুরা দুর্ভোগে পড়ে। সার্ভিস বোটে থাকা যাত্রী মাহমুদ জানান বোটের ইঞ্জিন বিকল হলে সব যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে, ঠান্ডা বাতাস সাথে নদীর ও ডেউ সব মিলিয়ে সৃষ্টিকর্তাকে

স্বরণ করা ছিল আমাদের মাধ্যমে। সন্ধ্যা ৬ টার দিকে বোটটির বিকল হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যাত্রীদের স্বজনদের মাঝে উদ্বেগ দেখা দেয়। সন্ধ্যা ৭টায় কুমিরা-গুপ্তছড়া নৌরুট সন্দ্বীপ এক্সপ্রেস টিভি ফেসবুক পেজ থেকে বোটটির ঘাটে পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়। এর পরে যাত্রী ও স্বজনদের স্বস্তি ফিরে আসে। কুমিরা গুপ্তছড়া ফেরিঘাটের পরিচালক শামসুল আলম দলু কোম্পানি স্পিড বোট বন্ধ থাকায় ঘাটে প্রচুর লোকের ভিড় থাকে বিকেলে আবহাওয়া ভাল হলে আমরা একটি সার্ভিস বোটে যাত্রীদের সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটে পাঠালে মাঝ নদীতে জালের সাথে লেগে পাখা ছিড়ে ইঞ্জিন বিকল হয় সাথে সাথে আমাদের জানালে আমরা অন্য আরেকটি বোট পাঠিয়ে যাত্রীদের নিরাপদে গুপ্তছড়া ঘাটে

পৌঁছেদি। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন একটি সার্ভিস বোটের ইঞ্জিন বিকলের খবর পেয়ে কতৃপক্ষকে দ্রুত অন্য বোট পাঠিয়ে যাত্রীদের নিরাপদ আনার ব্যবস্হা গ্রহন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়