১৯০ কোটি টাকা খেলাপি ঋণ, ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪

১৯০ কোটি টাকা খেলাপি ঋণ, ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ |
ন্যাশনাল ব্যাংকের ১৯০ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ন্যাশনাল ব্যাংকের এক মামলায় গ্রেপ্তার পরোয়ানা জারি করেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান। আশিকুর রহমান লস্কর নগরের খুলশী এলাকার বাসিন্দা। ২০২৩ সালে তিনি বিদেশে পালিয়ে গেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থঋণ আদালত আইনের ৩৪ ধারা অনুযায়ী আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ দেন। এ আটকাদেশ কার্যকরের জন্য একই আইনের ৩৫ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে গ্রান্ড

ট্রেডিং এন্টারপ্রাইজের নামে ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ১৭৫ কোটি টাকা ঋণ নেন আশিকুর রহমান লস্কর। পরে ঋণ পরিশোধ না করে পালিয়ে যান। ব্যাংকের নথিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর সোনাছড়িতে প্রতিষ্ঠানটির ঠিকানা উল্লেখ করা হয়েছিল। বাস্তবে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পায়নি ব্যাংক কর্তৃপক্ষ। ২০২২ সালের ১ ডিসেম্বর আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে ১৭৫ কোটি টাকার অর্থঋণ মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক। আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এরপরও গত দু’বছরে ঋণ পরিশোধ না করায় বর্তমানে ব্যাংকের কাছে আশিকুরের দেনার পরিমাণ দাঁড়ায় ১৮৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৪২ টাকা। নালিশি ঋণের বিপরীতে ওই পরিমাণ সম্পদ বন্ধক না থাকায় এ বিষয়ে আদালতের

দ্বারস্থ হয় ন্যাশনাল ব্যাংক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!