নলজুর নদীর উপর হাতিরঝিলের আদলে সেতু নির্মাণে ধীরগতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ December, ২০২৪

নলজুর নদীর উপর হাতিরঝিলের আদলে সেতু নির্মাণে ধীরগতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ December, ২০২৪ |
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরে নলজুর নদীর উপর খাদ্য গুদামের পাশে রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণ কাছে ধীরগতির কারণে পৌর শহরে যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদে রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পৌর এলাকার যানজট নিরসনে সরো সেতু ভেঙে খাদ্যগুদামের পাশে নলজুর নদীর উপর ২০২২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হাতিরঝিলের আদলে সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন করেন। ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হবে ১৩ কুটি টাকা। এদিকে সেতুর নির্মাণ কাজে ধীরগতির কারণে বিকল্প

ওভারব্রীজের উপর দিয়ে প্রতিদিন যানবাহন ও জনসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত। পৌর শহরের বাসিন্দা ও ব্যবসায়ী আবুল হোসেন মোহাম্মদ ওয়ালী উল্লা বলেন, সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় আমরা ভোগান্তির শিকার হচ্ছি, যানবাহন চলাচলের বিকল্প ব্রিজদুটোই ঝুঁকিপূর্ণ। রায়গঞ্জের ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জগন্নাথপুর বাজার ব্যবসায়ী সুজন আহমেদ শুভ বলেন, যানজট লেগেই থাকে, নলজুর নদী পাড়াপাড় যানজটের কারণে অতিরিক্ত সময় লাগে এবং দুটি বিকল্প ব্রীজের উপর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় । ঠিকাদার জামাল উদ্দিন বলেন, দ্রুত কাজ এগিয়ে নিতে শনিবার (৩০ নভেম্বর) রাতে সেতুর ২৭তম ভিমের ঢালাই কাজ শুরু করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, দৃষ্টিনন্দন সেতুটির

নির্মাণ দ্রুত সম্পন্ন করতে ২৭তম ভিমের ডালাইর উদ্বোধন করা হয়েছে, কাজ শেষ হতে আর বেশিদিন লাগবে না, সেতুর কাজ প্রায় শেষের দিকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর