ডিআরইউর নতুন সভাপতি আকন, সম্পাদক সোহেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ December, ২০২৪

ডিআরইউর নতুন সভাপতি আকন, সম্পাদক সোহেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ December, ২০২৪ |
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন। ৮০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। ৪৯৬ ভোট পান সাবেক সভাপতি মুরসালিন নোমানী। সহসভাপতি পদে ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন গাযী আনোয়ার। তার নিকটতম প্রতিদ্বন্দী ওসমান গনি বাবুল পান ৫৯৫ ভোট। সাধারণ সম্মাপদক পদে ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন মাইনুল হাসান সোহেল। এই পদে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬৪ ভোট পারন শাহনাজ শারমীন। ২৮৯ ভোট পান আব্দুল্লাহ আল কাফি। ৭২৩ ভোট পেয়ে যুগ্ন সম্পাদক নির্বাচিত হন নাদিয়া শারমিন। অপর

প্রতিদ্বন্দ্বী জাফর ইকবাল পান ৬৪৪ ভোট। ৫৫০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আব্দুল হাই তুহিন। এই পদে দ্বিতীয় সর্বোচ্চ ৪২৬ ভোট পান এম এম জসিম। ৬৮৩ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হন রফিক রাফি। অপর প্রতিদ্বন্দ্বী কিরন শেখ পান ৬৫৬ ভোট। ৯০৭ ভোট পেয়ে নারী সম্পাদক নির্বাচিত হন রোজিনা রোজী। অপর প্রতিদ্বন্দ্বী ফারহানা হক নীলা পান ৪০১ ভোট। নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা