এদেশে অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব : মামুনুল হক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

এদেশে অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব : মামুনুল হক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বাংলার মাটিতে অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র। সংবিধান হবে আল কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি। ৫ আগষ্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোঁখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে –এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। রোবরার (২৪ নভেম্বর) রাত দশটায় কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে এসব কথা বলেন তিনি। মাওলানা মুহাম্মদ মামুনুল হক সংবিধান সংস্কারের দাবী জানিয়ে আরো বলেন, আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন-সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোন আইন-কোন নীতিমালা কার্যকর হবেনা। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভূক্ত হতে হবে। কুমিল্লা

জেলা কওমী মাদরসা সংগঠনের সভাপতি মাওলানা আল্লামা নুরুল হকের সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমানের বক্তব্য দেন সাইয়্যেদ হাসান আছজাদ মাদানী (ভারত)। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, খতীবে আজম আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা আবদুল বাছেত খান সিরাজীসহ দশ বরেণ্য এবং স্থানীয় ওলামায়ে কেরামগণ। ইসলামী মহাসম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুস সাতটি প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবনায়-এদেশের কাদিয়ানী সম্প্রদায়কে সম্পূর্ণভাবে অমুসলিম ও কাফের ঘোষনা, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদের যথাযথ মূল্যায়ন, উগ্রবাদী ইসলাম বিদ্বেষী ও দেশের স্বার্থ বিরোধী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবী, হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী শিক্ষাবিস্তারের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে ধ্বংসের চক্রান্ত বন্ধের পদক্ষেপ গ্রহণ, ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের ওপর আক্রমন, ফিলিস্তিনি মুসলমানদের ওপর

অমানবিক ও বর্বরোচিত হামলা চালিয়ে নির্বিচারে হত্যা বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি এবং পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে হেফাজতে ইসলামীর এবং দেশের শীর্ষ আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা