ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী
দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন
ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
ঢাকার বাতাস আজ ‘নির্মল’
গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের
নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় মুরসালিন আলম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতপরিচয় আরো ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। এর আগে ভুক্তভোগীর বাবা মো. শাহ আলম নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন। শুক্রবার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৬০), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৬০), সাবেক বস্ত্র ও
পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (৬০), আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (৬০), সাবেক এমপি শামীম ওসমান (৫৫), শামীম ওসমানের বড় ভাই সাবেক এমপি সেলিম ওসমান (৬০) ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ (৫০)। মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সাথে সড়কে অবস্থান করছিল মুরসালিন আলম। এ সময় সন্ত্রাসীদের গুলিতে মুরসালিনের কোমড় এবং দুই পায়ে বিদ্ধ হয়ে রক্তাক্ত জখম হয়। একটি গুলি মাংসপেশির এক পাশে লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় বলে বিবরণে উল্লেখ করা হয়। এ সময় আরও দশ থেকে পনেরো জন গুলিবিদ্ধ
হয় বলে বর্ণনাতে উল্লেখ করা হয়। পরে আহত মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মুরসালিন এখনো সিএমএইচে চিকিৎসাধীন আছে বলে মামলাতে উল্লেখ করা হয়।