বাড়ি ভাড়া নিতে ব্রোকার ফি লাগবে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

বাড়ি ভাড়া নিতে ব্রোকার ফি লাগবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
নিউইয়র্ক সিটি কাউন্সিল বিপুল সংখ্যাগরিষ্ঠতা একটি আইন পাস করেছে যে বাড়ি ভাড়া নেয়ার ক্ষেত্রে ভাড়াটেরা বাড়ি ভাড়া ঠিক করিয়ে দেওয়ার জন্য বর্তমানে ব্রোকার বা দালালকে অধিকাংশ ক্ষেত্রে অন্তত এক মাসের ভাড়ার সমপরিমাণ অর্থ দিয়ে থাকেন, নতুন আইনে ব্রোকার ফি দিতে হবে বাড়ি মালিকদের। ব্রোকার ফ্রি দেওয়ার জন্য এখন থেকে আর ভাড়াটেদের মাথা ব্যথা থাকবে না। গত ১৩ নভেম্বর, সিটি কাউন্সিল সংখ্যাগরিষ্ঠ ভোটে এই বিলের পক্ষে ভোট দেয়। বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে কোনো কোনো কাউন্সিলম্যান বলেন যে, এটি একটি অস্বাভাবিক ব্যবস্থা নিউইয়র্ক সিটির মতো বড় সিটিতে দশকের পর দশক কার্যকর ছিল, যে কারণে ব্রোকাররা বাড়ি ভাড়া ঠিক করে দেওয়ার জন্য ভাড়াটেদের

কাছ থেকে অন্তত এক মাসের বাড়ি ভাড়ারসমান অর্থ আদায় করতো, যা অধিকাংশ ভাড়াটের জন্য বিরাট একটি বোঝা ছিল। কারণ যেকোনো বাড়ি মালিক বাড়ি ভাড়া দেওয়ার চুক্তিতে ন্যূতম এক মাসের ভাড়ার সমপরিমাণ ডিপোজিট রাখতে, যা অনেক ক্ষেত্রে দুই, এমনকি তিন মাসের ভাড়ার সমপরিমাণও হতো। সিটি কাউন্সিল ব্রোকার ফি বাড়ি মালিকদের ওপর ন্যস্ত করায় ভাড়াটেরা আর্থিক স্বস্তি লাভ করবে। বিলটি পাস হওয়ায় অনেক ভাড়াটে এবং ভাড়াটে-অধিকার গোষ্ঠী তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। অবশ্য ব্রোকার, বাড়ি মালিক এবং রিয়েল এস্টেট গ্রুপগুলো বিল পাসের বিরোধিতা করে বলেছে যে এর ফলে বাড়ি ভাড়া বৃদ্ধি পেতে পারে। নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বাড়ি ভাড়া ক্ষেত্রে ব্রোকার ফি সম্পর্কে ধারণা দিয়েছে

যে, ব্রোকাররা ভাড়োটেকে বাড়ি ঠিক করে দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে এককালীন অর্থ আদায় করেন, যা সাধারণত এক মাসের ভাড়া বা বার্ষিক ভাড়ার ১৫ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। ডিপোজিট এবং প্রথম মাসের ভাড়ার সাথে ব্রোকার ফি পরিশোধ করার অর্থ হচ্ছে ভাড়াটেকে একটি নতুন অ্যাপার্টমেন্টে উঠতে হলে নিউইয়র্কে কমপক্ষে ১০,০০০ ডলার ব্যয় করতে হবে। নতুন ভাড়াটেদের জন্য এটি বিরাট এক বোঝা এবং যারা প্রথমবার নিউইয়র্ক সিটিতে যান তাদের জন্য ব্রোকার ফি অবাঞ্ছিত বিস্ময় ছিল। StreetEasy Ges Zillow-এর মতো ভাড়া দেওয়ার সম্ভাব্য বাড়ির তালিকার অনলাইন সাইটগুলোর মতো কোনো ব্যবস্থা যখন ছিল না তখন ব্রোকাররা বাড়ি মালিক ও ভাড়াটের মধ্যে যোগাযোগ স্থাপন করতে যে

মধ্যস্থতা করতো, এখন আর সেই আব,শ্যকতা নেই। ভাড়াটেরা অনলাইন সাইটগুলোতে গিয়ে নিজেরাই বাড়ি ঠিক করতে পারেন। সেজন্য সিটি কাউন্সিল বিবেচনা করেছে যে ব্রোকার ফি যদি দিতেই হয় তাহলে তা দেবে বাড়ি মালিকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২ সড়ক ছেড়ে তেলের পাম্পের লাইন সামলাচ্ছে ট্রাফিক পুলিশ, জ্বালানি সংকটে নতুন চাপে দায়িত্বশীলরা হামের টিকা সংকটে শতাধিক শিশুমৃত্যুর কারণ অনুসন্ধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি হামের টিকা অব্যবস্থাপনা: অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আওয়ামী সরকারের ঘাড়েও দায় চাপালেন তারেক রহমান লোডশেডিংয়ে আঁধারে ডুবেছে চট্টগ্রাম: ১০ কেন্দ্রে উৎপাদন বন্ধ, নাকাল জনজীবন ড. ইউনূসের ‘সর্বনাশা’ বাণিজ্য চুক্তি: দেশের সার্বভৌমত্ব কি হুমকির মুখে? একে একে মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু, নিযুক্ত ছিলেন বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পে বিস্ফোরক তাপস বৈশ্য: বিসিবিতে কি চলতো ‘রাজা-প্রজা’ শাসন? জোরপূর্বক চাপিয়ে দেয়া কালচারাল হেজিমনি আসলে কোনটা? রেকর্ড লোডশেডিং: গরমে বিপর্যস্ত দেশবাসী গোলাম মোর্শেদের কথায় তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখান্দের গান সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার চলছে রিহ্যাব নির্বাচন, পরিচালক পদের কেন্দ্রবিন্দুতে তাসনোভা মাহবুব সালাম ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল