ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় হানিয়া আমির
বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৫ সালের এই তালিকায় তৃতীয় স্থান পেয়ে পাকিস্তানকে বিশ্ব দরবারে সম্মানিত করেছেন তিনি।
আইএমডিবি-র এই তালিকা শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না, বরং এতে তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করা হয়।
তালিকায় ভারত থেকে স্থান পেয়েছেন একজন, চীন থেকে একজন এবং পাকিস্তান থেকে একজন। এছাড়াও রয়েছেন আরও অনেক বৈশ্বিক তারকা।
তালিকায় প্রথম স্থানে আছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘গিফটেড’ এবং ‘গোস্টবাস্টারস: আফটারলাইফ’-এর মতো সিনেমা এবং ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর মতো টিভি শোতে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের
মুগ্ধ করেছেন। তার অসাধারণ অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তিনি সুপরিচিত। ভারতের একমাত্র অভিনেত্রী হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন কৃতি স্যানন, যিনি পঞ্চম স্থানে রয়েছেন। এই প্রথমবার তিনি এই তালিকায় স্থান পেলেন এবং তিনি এমা ওয়াটসন ও আনা দে আরমাসের মতো তারকাদের পেছনে ফেলেছেন। এদিকে, পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন হানিয়া আমির, যিনি এই তালিকায় তৃতীয় স্থান রয়েছেন। তিনি উর্দু চলচ্চিত্র এবং টিভি শোতে তার কাজের জন্য সুপরিচিত এবং তার আকর্ষণীয় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের কাছে বেশ প্রিয়।
মুগ্ধ করেছেন। তার অসাধারণ অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তিনি সুপরিচিত। ভারতের একমাত্র অভিনেত্রী হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন কৃতি স্যানন, যিনি পঞ্চম স্থানে রয়েছেন। এই প্রথমবার তিনি এই তালিকায় স্থান পেলেন এবং তিনি এমা ওয়াটসন ও আনা দে আরমাসের মতো তারকাদের পেছনে ফেলেছেন। এদিকে, পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন হানিয়া আমির, যিনি এই তালিকায় তৃতীয় স্থান রয়েছেন। তিনি উর্দু চলচ্চিত্র এবং টিভি শোতে তার কাজের জন্য সুপরিচিত এবং তার আকর্ষণীয় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের কাছে বেশ প্রিয়।





