ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট
সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান
জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া
বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার
গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার
ইতিহাস গড়ল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’
পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব অর্জন করেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’। মুক্তির প্রথম দিনেই প্রায় ২ কোটির বেশি আয় করে সিনেমাটি। যা টলিউডের ইতিহাসে ওপেনিং ডে’তে সবচেয়ে বেশি আয়। তখনই ধারণা করা যাচ্ছিল, দ্বিতীয় দিনে সেই আয়ের অঙ্কটা আরও ছাড়িয়ে যাবে।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দিন ভারতের স্বাধীনতা দিবসে ১৫ আগস্ট (ছুটির দিনে) ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে। সে হিসেবে দুইদিনে টলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের ছবি ‘ধূমকেতু’।
এই ছবির শুটিং ২০১৫ সালে শেষ হলেও প্রযোজক দেব ও রানা সরকার-এর মধ্যে মতবিরোধের কারণে মুক্তি পায়নি। দীর্ঘদিন মুক্তি আটকে থাকলেও এটি দেবের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচনা
করা হচ্ছে। এ ছাড়াও সিনেমাটি দেব ও শুভশ্রীর পুনর্মিলন হিসেবেও দেখা হচ্ছে। একসঙ্গে তাদের প্রচারণার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ, বাস্তব জীবনে বিচ্ছেদের পর তারা প্রায় এক দশক একসঙ্গে পর্দায় আসেননি। এই ছবির মধ্যে দিয়েই দুজনের একসঙ্গে দেখা পেল দর্শকেরা।