বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ August, ২০২৫

বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ August, ২০২৫ |
ফরিদপুরের ভাঙ্গায় বিলের মধ্যে ভেসে থাকা বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) সকালে দুর্গন্ধ পেয়ে লোকজন খোঁজাখুঁজি করে বিলের মধ্যে বস্তাবন্দি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেন। রোববার বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামের বিলের মধ্যে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা যায় নাই । ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন। তিনি জানান, লাশটি পচে-গলে যাওয়ায় প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত যুবককে হত্যার পর তার পেটে ও মাজায় ভারি বস্তা দিয়ে লাশটি বিলের মধ্যে একটি পুকুরে ডুবিয়ে রাখা হয়। লাশ

পচে ভেসে উঠায় স্থানীয়দের চোখে পড়ে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গত ৪-৫ দিন আগে অজ্ঞাত যুবককে নৃশংসভাবে হত্যা কর। তার গলা, পেটে ও পায়ের গোড়ালি কাটা ছিল। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার