পোশাক রপ্তানিতে আমেরিকার বাজার ধরে রাখতে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫

পোশাক রপ্তানিতে আমেরিকার বাজার ধরে রাখতে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে ইতিমধ্যে। আরও ২৫ শতাংশ আরোপের হুঁশিয়ারি রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার বাজারে রফতানি করতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা। চড়া শুল্কের কারণে ব্যবসা মার খাচ্ছে। তবে কেউ কেউ কৌশলে এই সঙ্কট থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেছেন। তাঁরা যোগাযোগ করছেন বাংলাদেশের সঙ্গে। ভারতের পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য সমঝোতা না হলে ২৭ আগস্ট থেকে তা কার্যকর হতে পারে। বাংলাদেশ, পাকিস্তান-সহ বাকি দেশগুলির উপরও ট্রাম্প শুল্ক আরোপ করেছেন। বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক এখন ২০ শতাংশ, চীনের পণ্যে ৩০ শতাংশ। ৫০ শতাংশের ঘোষণা কার্যকর হলে ভারতের শুল্কের হারই হবে

সর্বোচ্চ। এই পরিস্থিতিতে এ দেশের বিভিন্ন বাজারে আমেরিকা থেকে যে সমস্ত অর্ডার এসেছিল, তা বাতিল হয়ে যাচ্ছে। মার্কিন ক্রেতারা হয় অর্ডার স্থগিত করছেন, নয়তো একেবারে বাতিলের কথা বলছেন। বিকল্প হিসাবে কম শুল্কের দেশগুলির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন তাঁরা। তার মধ্যে অন্যতম বাংলাদেশ। পোশাক শিল্পমালিকদের সূত্র জানা গেছে, বহু আমেরিকান সংস্থা বাংলাদেশের কারখানায় পোশাক তৈরির অর্ডার দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ভারতের বাতিল করা অর্ডার বাংলাদেশে যাচ্ছে। এমনকি, ভারত থেকে বড় ব্যবসায়ীরাও বাংলাদেশের সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। দীর্ঘ মেয়াদে মার্কিন বাজার ধরে রাখার কৌশল হিসাবে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছেন তাঁরা। বাংলাদেশের শীর্ষ রফতানিকারক প্রতিষ্ঠানগুলির সঙ্গে ভারত থেকে যোগাযোগ করা হয়েছে। অন্য

দিকে, বাংলাদেশের উপর শুল্ক তুলনামূলক কম থাকায় আমেরিকা থেকে অর্ডার দিন দিন বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে কারখানায় শ্রমিকেরা হিমশিম খাচ্ছেন। বাংলাদেশের খ্যাতনামা পোশাক শিল্প আর এম গ্রুপের চেয়ারম্যান রাজীব আহমেদ জানিয়েছেন, গত বছরের চেয়ে এ বছরের অর্ডার কয়েক গুণ বেড়েছে। এতে রফতানি বাড়বে। কিন্তু তা কতটা স্থায়ী হবে, তা নিয়ে চিন্তা রয়েছে। কারণ, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত হয়নি। যদি শুল্ক পরে কমে যায়, এই মার্কিন ক্রেতারা আবার ভারতের ব্যবসায়ীদের কাছে ফিরে যেতে পারেন বলে তাঁদের আশঙ্কা। এদিকে মার্কিন শুল্ক ঘোষণার পর চীনের অনেক বিনিয়োগকারীও বাংলাদেশের বাজারকে কাজে লাগাতে চাইছেন বলে জানা গেছে। তাঁরা বাংলাদেশে পোশাক তৈরির কারখানা গড়তে আগ্রহী।

সেই মতো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী