যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ August, ২০২৫

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ August, ২০২৫ |
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। বাঙালি জাতির বেদনাদায়ক

এই দিনটিকে যথাযথ মর্যাদায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে, জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ সকল শহীদের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ও খাবার বিতরন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভাটি পরিচালনা করেন,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সভায় বক্তব্য রাখেন,যুক্তরাষ্ট্র আওযামী লীগের সহ সভাপতি,মাসুদুল হাসান,সামসুউদ্দীন আজাদ,মুজাহিদুল ইসলাম, আশরাফ উদ্দীন,সোলাইমান আলী,যুগ্নসাধারন সম্পাদক নূরুল আমিন বাবু রাজু ইমদাদ,সাংগঠনিক সম্পাদক আব্দুর হাসিব মামুন,আব্দুল মালেক,এম উদ্দীন আলমগীর,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল

হামিদ,সামছুল আবেদীন,উপদপ্তর ছাদেক শিবলী,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।বক্তারা শোককে শক্তিতে পরিনত করে শেখ হাসিনার নেতৃত্বে একসাথে কাজ করার আহ্বান জানান। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন। দোয়া পরিচালনা করেন সহ সভাপতি সোলাইমান আলী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান