কেএনএফের আস্তানায় অভিযান, আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

কেএনএফের আস্তানায় অভিযান, আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী। এ সময় আস্তানা থেকে একে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় পাহাড়ের গহীন অরণ্যে অস্ত্রধারী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারীদের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনীর রুমা জোনের সদস্যদের কয়েকটি টহল দল। এ সময় সেনাবাহিনীর অভিযানের বিষয়টি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে আস্তানা ছেড়ে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী সদস্যরা সন্ত্রাসী আস্তানায় তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকি

টকি সেট ও ইউনিফর্মসহ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে। প্রসঙ্গত, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি, হত্যা, অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সেনাবাহিনীর এ পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক