বেড়ানোর কথা বলে পাহাড়ে নিয়ে স্ত্রীকে খুন করে স্বামী ও তার দুই বন্ধু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

বেড়ানোর কথা বলে পাহাড়ে নিয়ে স্ত্রীকে খুন করে স্বামী ও তার দুই বন্ধু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
চট্টগ্রামে টিকটকার স্ত্রীকে বেড়ানোর কথা বলে আনোয়ারায় বন্ধুর বাড়িতে নিয়ে যান স্বামী। রাতে খাওয়া-দাওয়া করেন একসঙ্গে। পরে পাহাড়ে বেড়ানোর কথা বলে বাড়ির বাইরে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে স্বামী ও তার দুই বন্ধু। লোমহর্ষক এ হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বাঘাইছড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের কর্মকর্তারা। গ্রেফতারকৃতরা হচ্ছেন-নগরীর ডবলমুরিং হাজী পাড়া এলাকার মোহাম্মদ সোলতান আহমেদের ছেলে জাহেদ নাভেদ ও আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা ইরফান হোসেন। এর মধ্যে ইরফান রাঙামাটি জেলায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ২১

অক্টোবরের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। পিবিআই সূত্র জানায়, ৩ অক্টোবর আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন কার্যালয়ের পাশে পরিত্যক্ত একটি ইটভাটা থেকে গৃহবধূ আমেনার লাশ উদ্ধার করা হয়। এরপর পিবিআই হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সাহায্যে ইরফান হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহেদ নাভেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পিবিআইর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, খুন হওয়া আমেনার স্বামী ইয়াসির আরাফাত ১ অক্টোবর রাতে আমেনাসহ চট্টগ্রামের আনোয়ারায় বন্ধু ইরফানের বাড়িতে বেড়াতে যান। নাভেদ আগে থেকে সেখানে ছিলেন। রাত ৩টার দিকে ইরফান তাদের আনোয়ারার একটি পাহাড়ে নিয়ে যান। সেখানে যাওয়ার পর আমেনা ও ইয়াসিরের মধ্যে

ঝগড়া হয়। একপর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী ইরফান আমেনাকে ছুরিকাঘাত করেন। কিছুক্ষণ পর আমেনার মৃত্যু হলে তিনজন মিলে লাশ একটি নালার মধ্যে ফেলে দেন। তবে পিবিআই আমেনার স্বামী ইয়াসির আরাফাতকে এখনো গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক শাহাদাত হোসেন জানান, আমেনা হত্যাকাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ধারণা, নিহতের স্বামী ঘটনার পর বিদেশে পালিয়ে গেছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে গ্রেফতার দুজন ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার