৩০ জনের বেশি তারকার সেই সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬

৩০ জনের বেশি তারকার সেই সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ |
বলিউডের ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সিনেমাটির কাজে শেষ হয়েছে আগেই। একাধিকবার মুক্তি পিছিয়ে গেছে তারকাবহুল সিনেমাটি মুক্তির তারিখ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিনেমাটি মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হল। আজ মঙ্গলবার নির্মাতারা জানান, আগামী ২৬ জুন ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আহমেদ খান পরিচালিত এই সিনেমায় রয়েছে ৩০ জনেরও বেশি তারকার বিশাল কাস্ট। অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জনি লিভার, আফতাব শিবদাসানি, লারা দত্ত, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, ডালার মেহেন্দি, ফারিদা জালাল, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, উর্বশী রাউতেলাসহ

আরও অনেক পরিচিত মুখ। গত বছরের নভেম্বরে সিনেমার সেট থেকে দিশা পাটানির সঙ্গে একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অক্ষয় কুমার। ভিডিওতে তাদের জনপ্রিয় গান ‘উঁচা লম্বা কদ’–এর নতুন সংস্করণে নাচতে দেখা যায়। তবে ভিডিওটির ক্যাপশনই বেশি নজর কাড়ে, যেখানে অক্ষয় বিশেষভাবে স্মরণ করেন তার ‘ওয়েলকাম’ সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। অক্ষয় কুমার লেখেন, ‘১৮ বছর পর স্মৃতিগুলো একই রকম প্রিয়। এত নস্টালজিয়া নিয়ে দিশা আর আমি হাজির ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে। আমাদের কুইন ক্যাটরিনাকে কখনো ভুলিনি।’ উল্লেখ্য, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ফেরোজ খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, নানা পাটেকর ও পরেশ রাওয়াল। ২০১৫

সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’, যেখানে অক্ষয় ও ক্যাটরিনার পরিবর্তে অভিনয় করেন জন আব্রাহাম ও শ্রুতি হাসান। দুটি সিনেমাই পরিচালনা করেছিলেন আনিস বাজমি। সূত্র: এনডিটিভি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়