কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহ আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহ আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
কক্সবাজার শহরের বহুল আলোচিত-সমালোচিত সাবেক কাউন্সিলর এহেসান উল্লাহকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ অক্টোবর) শহরের গোলদিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এহেসানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান। তিনি বলেন, তাকে যৌথবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। আটক এহেসান উল্লাহ কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এহেসান উল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত সদর থানায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারনামীয় আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনের কক্সবাজারের সমন্বয়করা জানিয়েছেন, কাউন্সিলর এহেসান উল্লাহ আন্দোলন চলাকালে একাধিকবার শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশ নিয়েছেন। এ ছাড়া তিনি হামলায় অস্ত্র ও গোলাবারুদও জোগান দিয়েছেন। অপরদিকে বৈষম্যবিরোধী

ছাত্র আন্দোলন কক্সবাজার নামের একটি ফেসবুক ফেজে বলা হয়েছে, এহেসান উল্লাহ বহুল বিতর্কিত। তিনি কোটি টাকা খরচ করে সাবেক মেয়র মাহাবুবুর রহমানের সঙ্গে আতাত করে কাউন্সিলর নির্বাচিত হন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদক কারবারিদের আশ্রয়দাতা হিসেবে এহেসান উল্লাহ বেশ সমালোচিত। কক্সবাজারে ছাত্র আন্দোলনে তিনি অবৈধ অস্ত্র ও গোলাবারুদের জোগানদাতা। সাবেক মেয়র মাহাবুবুর রহমানের সঙ্গে তিনি ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ও হামলা চালায়। এ ছাড়া খুরুশকুলের শীর্ষ সন্ত্রাসী ২৬ মামলার আসামি মামুনের অন্যতম সঙ্গী এই এহেসান উল্লাহ। অবশেষে তিনি আইনের আওতায় আসায় যৌথবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমন্বয়করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি