ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব
আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী
শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল
বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ
নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক
“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি
রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয়
বাংলাদেশের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ বা দলের নেতৃত্বে আসা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে তার কোনো সিদ্ধান্ত নেই এবং তিনি কখনোই সরাসরি রাজনীতি করতে চাননি।
সম্প্রতি ডয়চে ভেলেকে (DW) দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক সামন্তক ঘোষের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার সন্তান হিসেবে তিনি বাংলাদেশের পরবর্তী রাজনীতির ময়দানে নামছেন কি না। জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘‘আমার এখানে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। আমি কোনোদিন সরাসরি রাজনীতি করতে চাইনি। ভবিষ্যতে কী হবে আমি তো বলতে পারব
না। তবে দেশের রাজনীতিতে কে আসবে, এটা দলের কর্মীদেরই নির্ধারণ করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমি আমেরিকায় এখন ৩১ বছর ধরে আছি। এখানে আমি শান্তিতেই আছি। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে।’’ বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ টেনে সাংবাদিক প্রশ্ন করেন, তারেক রহমান রাজনীতিতে সক্রিয় হয়েছেন, সেক্ষেত্রে জয় বা তার বোন রাজনীতিতে আসার কথা ভাবছেন কি না। এর উত্তরে জয় বলেন, ‘‘না, আমাদের সেরকম কোনো চিন্তা নেই।’’ সাক্ষাৎকারে আওয়ামী লীগ সরকারের গত ১৬-১৭ বছরের শাসনামলের সাফাই গেয়ে জয় দাবি করেন, ওই সময়ে দেশের যে অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান ছিল, তা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি। তবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘বর্তমানে তো বাংলাদেশের ভবিষ্যৎ ভালো মনে হচ্ছে না।’’ দলের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে, সেটা আওয়ামী লীগই নির্ধারণ করবে। এটা আমি বলে দিতে পারব না।’’