ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব
আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী
শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল
বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ
নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক
“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে সংসদে যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (রাত) দিবাগত রাত দেড়টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হাইকমান্ডের এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে দলটি কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তারা বিতর্কিত ১৫০টি আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলেছে। দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে, যতক্ষণ পর্যন্ত এই পুনর্নির্বাচনের দাবি কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
দলের হাইকমান্ডের অন্তত দুজন দায়িত্বশীল নেতা সংবাদমাধ্যম ‘জনকণ্ঠ’কে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নির্বাচনে যে
নজিরবিহীন কারচুপি হয়েছে, তা মেনে নিয়ে সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছে দলের নীতিনির্ধারণী ফোরাম। তাই অবিলম্বে ১৫০ আসনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় ভোটের দাবিতে তারা অটল থাকবেন।
নজিরবিহীন কারচুপি হয়েছে, তা মেনে নিয়ে সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছে দলের নীতিনির্ধারণী ফোরাম। তাই অবিলম্বে ১৫০ আসনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় ভোটের দাবিতে তারা অটল থাকবেন।



