যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিল দুই মুসলিম রাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিল দুই মুসলিম রাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
লেবানন নিয়ে কূটকৌশলে মেতেছে যুক্তরাষ্ট্র। তবে তাদের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দিতে জোটবদ্ধ হয়েছে দুই মুসলিম রাষ্ট্র। যুক্তরাষ্ট্র চাইছে, লেবাননে নির্বাচন অনুষ্ঠিত হোক। এভাবে প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিকভাবে উৎখাতের ষড়যন্ত্রে মেতেছে ওয়াশিংটন। প্রায় দুই সপ্তাহ ধরে লেবাননে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এতে দেশটির শীর্ষ নেতৃত্বের অনেকেই প্রাণ হারিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র কৌশলে প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিকভাবে মোকাবিলার প্রস্তাব দিয়েছে। অবশ্য তাতে বাঁধ সেধেছে কিছু আরব দেশ। তারা বলছে, এ ধরনের পরিকল্পনা অবাস্তব, এমনিক বিপজ্জনকও। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটের বরাতে ওই খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। মার্কিন ও আরব কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে কাতার, মিসর ও সৌদি আরবের নেতাদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। লেবাননে নতুন একটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি চাইছেন, তার এমন প্রস্তাবে আরব নেতারা সমর্থন করুক। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এটাই উকৃষ্ট সমাধান বলে মনে করছে ওয়াশিংটন। এমন প্রস্তাবে সৌদি সমর্থন করলেও পিছু হটেছে কাতার ও মিসর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কে এই জার্মান মডেল? যার ছবিতে ‘লাইক’ দিয়ে আলোচনায় কোহলি বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ধস নেমেছে শেয়ার বাজারে ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী: ট্রাম্প ভরসার মানুষই ভয়ংকর! বেসরকারি খাতে কয়লা বিক্রির সিদ্ধান্ত জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া