যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে ফোন, হ্যাকার থেকে বাঁচবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ October, ২০২৪

যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে ফোন, হ্যাকার থেকে বাঁচবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ October, ২০২৪ |
ব্যক্তিগত নানান তথ্য সংরক্ষণ করেছেন ফোনে। ব্যাংকের তথ্য, ব্যক্তিগত ছবি, ভিডিওসহ জরুরি ফাইল রাখছেন। যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার হাতে থাকা ফোনটি। হ্যাকাররা নানাভাবে স্মার্টফোন হ্যাক করছে। বিভিন্ন ম্যালওয়্যার, ফিশিং লিংক ঢুকিয়ে দিচ্ছে ফোনে। তারপর হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য। এসব তথ্য কখনো ডার্ক ওয়েবে বিক্রি করছে আবার কখনো ব্যবহারকারীকে ব্ল্যাকমেইলের কাজে ব্যবহার করছে। ফোন রিস্টার্ট করলেও কিন্তু স্মার্টফোন হ্যাকার থেকে সুরক্ষিত রাখতে পারবেন। বিশেষজ্ঞরা জানান, সপ্তাহে অন্তত কিছুদিন ফোন রিস্টার্ট করা উচিত। এর ফলে যে ভাইরাস রয়েছে বা ম্যালিসিয়াস সফটওয়্যার চলছে তা বন্ধ হয়ে যাবে। হ্যাকিং বা ফিশিংয়ের হাত থেকে বাঁচবেন আপনি। যদিও শুধু রিস্টার্ট করলেই হবে না, তার সঙ্গে

আরও কিছু বিষয় মেনে চলতে হবে। হ্যাকিং রোখার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো ফোন রিস্টার্ট করা। সম্ভাব্য হ্যাকিং তো রুখে দেবেই, তার পাশাপাশি ফোনে যদি কোনো ভাইরাস চলতে শুরু করে তার অ্যাক্সেসও বন্ধ করে দেবে। ফলে ফোনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাবে সাইবার অপরাধীরা। সংস্থার সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করা উচিত। যদিও ফোন রিস্টার্ট করার আরও বেশ কিছু সুবিধা আছে। যেমন- ফোনের গতি বাড়ে। ফোন হ্যাং হওয়ার সমস্যার সমাধান, ভাইরাস দূর করে। তাই সপ্তাহে অন্তত ৩ বার ফোনটি রিস্টার্ট করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান