ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান
৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের
সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল
চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য
মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ইসরাইলের আরও ২ সেনা নিহত
হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলের এলিট গোলানি ব্রিগেডের দুই সেনা নিহত এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার (৪ অক্টোবর) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে যে, মুখোমুখি এই সংঘর্ষ ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবেই ঘটেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে এ লড়াই উত্তর সীমান্তে অব্যাহত রয়েছে। সংঘর্ষে আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছে।
এ ঘটনাটি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতকে নতুন করে উসকে দিয়েছে। যা গোটা অঞ্চলে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে।
এর আগে, বৃহস্পতিবার সকালে ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর
চালানো এক ড্রোন হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং ২৪ জন আহত হন। তাদের পরিচয় ও ছবিও প্রকাশ করেছে আইডিএফ। সূত্র: মিডলইস্ট আই
চালানো এক ড্রোন হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং ২৪ জন আহত হন। তাদের পরিচয় ও ছবিও প্রকাশ করেছে আইডিএফ। সূত্র: মিডলইস্ট আই



