দুবাইয়ে আসিফ মাহমুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪

দুবাইয়ে আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ। অথচ, সব ঠিক থাকলে এই ম্যাচটি হওয়ার কথা ছিল মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে যা পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। তবে আসর সরে গেলেও আয়োজক থাকছে বাংলাদেশই। বিশ্বকাপ সামনে রেখে তাই ভেন্যু ও আইসিসি অ্যাকাডেমির কার্যক্রম পরিদর্শন করতে আরব আমিরাত সফরে গেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এই সফরে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও। যা নিশ্চিত করেছে বিসিবি। ফেসবুক পোস্টে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং

মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আইসিসি ক্রিকেট একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’ আসিফের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও একটি পোস্টে তার দুবাই সফরের খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘নারী বিশ্বকাপের আয়োজক বিসিবির আমন্ত্রণে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফ্যাসিলিটিজ এবং বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।’ এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’ পরেছে বাংলাদেশ। যেখানে স্কটল্যান্ড ছাড়াও আছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। গ্রুপপর্বে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো হলো- ৩, ৫, ১০ ও ১২

অক্টোবর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা