লেবাননে সংঘর্ষে ৩ ক্যাপ্টেনসহ ইসরাইলের ৮ সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ October, ২০২৪

লেবাননে সংঘর্ষে ৩ ক্যাপ্টেনসহ ইসরাইলের ৮ সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৪ |
রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ লেবানন। সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে এ পর্যন্ত তিন ক্যাপ্টেনসহ ৮ জন সেনা সদস্যকে হারিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। বুধবার সন্ধ্যায় ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে প্রথম সৈন্যের মৃত্যুর পর এ পর্যন্ত আটজন সৈন্য নিহত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, আইডিএফ জানিয়েছে যে, তারা সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাতে গেলে সেখানে সংঘর্ষ এবং এ হতাহতের ঘটনা ঘটে। এর ফলে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এবং ইসরাইলি কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি বাহিনী আক্রান্ত হয়েছে। রিপোর্ট

অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসরাইলের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছে এবং আহতদের উদ্ধার করতে অন্তত ৫টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নিহত ৮ সেনার নাম-পরিচয় জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহতদের মধ্যে রয়েছেন- ক্যাপ্টেন হারেল এটিঙ্গার (২৩), ইগোজ কমান্ডো ইউনিটের একটি দলের কমান্ডার, এলি থেকে। ক্যাপ্টেন ইটাই আরিয়েল গিয়াট (২৩), ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিট, শোহাম থেকে। সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলায় (২২), ইগোজ কমান্ডো ইউনিট, কোহাভ ইয়ায়ির থেকে। সার্জেন্ট ফার্স্ট ক্লাস অর মান্তজুর (২১), ইগোজ কমান্ডো ইউনিট, বেইত আরিয়েহ থেকে। সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন (২১), ইগোজ কমান্ডো ইউনিট, কিরিয়াত আত্তা থেকে। স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফে (২১), গোলানি ব্রিগেডের গোপনীয়

ইউনিট, জেরুজালেম থেকে। স্টাফ সার্জেন্ট ইডো ব্রয়ার (২১), গোলানি ব্রিগেডের গোপনীয় ইউনিট, নেস টজিওনার থেকে। এর মধ্যে ইগোজ কমান্ডোর সদস্যরা দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত হন। এর আগে, সকালে ক্যাপ্টেন ইতান ইটজাক অস্টারের মৃত্যুর ঘোষণা দেয় আইডিএফ। ইসরাইলি সেনাবাহিনী জানায়, একই ঘটনায় আরও এক কর্মকর্তা ও চার সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া গোলানি রেকন ইউনিটের দুই সেনা একটি পৃথক ঘটনায় নিহত হন, যেখানে আরেকজন সেনা গুরুতর আহত হন। তৃতীয় এক ঘটনায়, গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের একজন যুদ্ধ মেডিক্যাল অফিসার গুরুতর আহত হন। সূত্র: টাইমস অব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক