জাহাজে অগ্নিকাণ্ড: নৌ উপদেষ্টার নির্দেশে ৭ সদস্যের কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪

জাহাজে অগ্নিকাণ্ড: নৌ উপদেষ্টার নির্দেশে ৭ সদস্যের কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪ |
চট্টগ্রামে এমটি বাংলার জ্যোতি নামক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টার ওই নির্দেশের পর সাত সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ওই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ভিড়ে থাকা অবস্থায় সোমবার বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড­ ঘটে। ওই ঘটনায় জাহাজের ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম ও হারুন নামের একজন শ্রমিক মারা যান। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নৌ উপদেষ্টা। তিনি নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একইসঙ্গে

ঘটনা তদন্তে কমিটি গঠন করতে বিএসসির ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন। ওই নির্দেশে বিএসসির নির্বাহী পরিচালককে (প্রযুক্তি) আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি এবং দুর্ঘটনারোধে সুপারিশ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ