আড়াই একরের ইসলামি আদর্শ: জামাত আমিরের মুখের কথা মিন্টো রোডের গেটেই শেষ হলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৬

আড়াই একরের ইসলামি আদর্শ: জামাত আমিরের মুখের কথা মিন্টো রোডের গেটেই শেষ হলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৬ |
স্বঘোষিত ইসলামের রক্ষাকর্তা জামায়াতের আমির শফিকুর রহমান নির্বাচন প্রচারণা চালানোর সময়ে নিজের মুখে বলেছিলেন, তাদের এমপিরা রাষ্ট্রের প্লট নেবেন না, বিলাসী গাড়ি নেবেন না, কোনো বিশেষ সুবিধা নেবেন না। কথাটা তিনি বলেছিলেন নির্বাচনের আগে, যখন নিজেদের “ইসলামি আদর্শের” দল হিসেবে উপস্থাপন করার দরকার ছিল। এখন নির্বাচন হয়ে গেছে, সংসদে বসা হয়ে গেছে, আর এখন ২৯ মিন্টো রোডের সেই ঐতিহাসিক বাড়িতে মেরামত চলছে। আসবাবপত্র কেমন লাগবে সেটাও ঠিক হচ্ছে। প্রতিশ্রুতিটা কোথায় গেল? কেউ জিজ্ঞেস করলে জামায়াতের নেতারা বলছেন, এটা “নিয়ম অনুযায়ী” বরাদ্দ হয়েছে। নিয়মের কথা এখন মনে পড়ছে। কিন্তু যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চাওয়া হলো, সেটার কথা নিয়ম হলো না? এই

নির্বাচনটা নিয়েই আসল কথাটা বলা দরকার। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নেয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি বর্জন করেছে। মাঠে যারা ছিল, তারা ছিল মূলত জামায়াত আর তাদের মতো কিছু দল, যারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা সুবিধাজনক সম্পর্কে ছিল। ভোটার উপস্থিতি কতটুকু ছিল সেটা নিয়ে কথা না বাড়ালেও চলে, কারণ যে নির্বাচনে দেশের বড় অংশের মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলো নেই, সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলাটা স্বাভাবিক। কিন্তু সেই প্রশ্নটা পাশে রেখেও যদি শুধু জামায়াতকে দেখি, তাহলেও যা দেখা যাচ্ছে সেটা অত্যন্ত পরিচিত একটা দৃশ্য। জামায়াত বরাবর নিজেদের ইসলামি আদর্শের ধারক বলে পরিচয় দেয়। কিন্তু ইসলামে মোনাফেকি, অর্থাৎ মুখে এক কথা

বলে কাজে অন্যটা করাকে সবচেয়ে গুরুতর অধঃপতন হিসেবে ধরা হয়। একটা দল যদি সত্যিই ইসলামি মূল্যবোধে চলত, তাহলে তার আমিরের দেওয়া প্রতিশ্রুতিটা প্রতিশ্রুতিই থাকত। রাষ্ট্রের বরাদ্দ বাড়ি ফিরিয়ে দিয়ে বলত, না, আমরা কথা দিয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। হওয়ার কথাও ছিল না, কারণ জামায়াতের রাজনীতিতে ইসলাম একটা হাতিয়ার, ভোট পাওয়ার এবং ক্ষমতায় থাকার হাতিয়ার। দলটির ইতিহাস এটাই বলে। ১৯৭১ সালে এই দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, গণহত্যায় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল, আলবদর-আলশামস বাহিনীর মাধ্যমে বুদ্ধিজীবী হত্যায় সক্রিয় ভূমিকা রেখেছিল। এই অপরাধের জন্য দলটির একাধিক শীর্ষ নেতার ফাঁসি হয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনালে। সেই দলটি এখন বাংলাদেশের সংসদে বিরোধী দলের আসনে বসে আছে। এটা কোনো স্বাভাবিক

রাজনৈতিক উত্থান না, এটা একটা ভয়াবহ ঐতিহাসিক বিপর্যয়। আর সেই বিপর্যয়ের মাঝখানে ২৯ মিন্টো রোডের বাড়িতে রঙ লাগছে, রাস্তার কাজ হচ্ছে, আসবাব ঠিক হচ্ছে। যে আমির বলেছিলেন বিশেষ সুবিধা নেবেন না, তিনি নিচ্ছেন। যারা এখন এর পক্ষে সাফাই দিচ্ছেন তারা বলছেন “নিয়ম মেনেই হয়েছে।” নিয়মের কথা ঠিকই আছে। কিন্তু নিয়ম মানলে তো কথাটা দেওয়ার দরকার ছিল না। কথাটা দিয়েছিলেন কারণ তখন সেটা দরকার ছিল। এখন দরকার নেই, তাই কথাটাও নেই। এটাই জামায়াতে ইসলামীর রাজনীতির আসল চেহারা। ইসলাম এদের কাছে একটা ব্র্যান্ড। ক্ষমতার বাইরে থাকলে আদর্শের কথা বলো, ক্ষমতার কাছাকাছি আসলে সুবিধাটা নিয়ে নাও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ