ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৯
খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস এই হত্যাকাণ্ডকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একটি জঘন্য হামলা হিসেবে বর্ণনা করেছে। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম, তাদের রাজনৈতিক ও কূটনৈতিক অধিকার এবং সশস্ত্র প্রতিরোধে খামেনির সর্বাত্মক ও বহুমুখী সামরিক সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে গোষ্ঠীটি।
হামাস তাদের বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এই নগ্ন আগ্রাসনের জন্য দায়ী করেছে। তারা বলেছে, ইরানের সার্বভৌমত্বের ওপর এই জঘন্য অপরাধের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার যে চরম অবনতি ঘটবে, তার সম্পূর্ণ দায়ভার এই দুই দেশকেই নিতে হবে। এই হামলার সুদূরপ্রসারী ও মারাত্মক পরিণতি সম্পর্কেও তারা সতর্কবাণী উচ্চারণ
করেছে। একই সঙ্গে হামাস আরব ও মুসলিম দেশগুলোর প্রতি এক জরুরি আহ্বান জানিয়েছে। গোষ্ঠীটি মনে করে, ইরানের ওপর এই হামলার প্রেক্ষিতে অবিলম্বে এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য একটি রাজনৈতিক, আইনি এবং ঐতিহাসিক দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে চুপ না থেকে কার্যকর ভূমিকা পালনের জন্য তারা মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। সূত্র: আল জাজিরা।