ইসরাইলি আগ্রাসনে ‘নীরব’ জাতিসংঘের সমালোচনায় ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলি আগ্রাসনে ‘নীরব’ জাতিসংঘের সমালোচনায় ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবাননে ইসরাইলের আগ্রাসী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যাকান্ডের পর, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সংস্থাটির ৭৯তম সাধারণ পরিষদের চেয়ারম্যান ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন এই ইরানি কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরান পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য জরুরি পদক্ষেপের জন্য জাতিসংঘের ভূমিকার উপর জোর দেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা এবং ইসরাইলের গণহত্যা ও আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি সাধারণ বিবৃতিও জারি করতে অক্ষমতার কথা উল্লেখ করে আরাগচি জাতিসংঘ

মহাসচিবের আইনি ও নৈতিক দায়িত্ব মনে করিয়ে দেন। এতে আরো বলা হয়, গাজায় গণহত্যা এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে নেতানিয়াহু সরকারকে বাধ্য করার মতো কোনো পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ। ইসরাইলকে ঠেকাতে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ক্রমাগত বাধাকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ‘অবৈধ ও লজ্জাজনক’ বলে বর্ণনা করেছেন। ইরানি দূতের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের সুস্পষ্ট অংশীদার। হিজবুল্লাহ এবং হামাস নেতাদের হত্যার জন্য মার্কিন সরবরাহকৃত বোমার ব্যবহার করছে ইসরাইল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়