ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের
আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি
‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা
বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা
অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী!
বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র!
নিজের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ
নিজের রাজনৈতিক অবস্থান ও সংশ্লিষ্টতা স্পষ্ট করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন।
আসিফ মাহমুদ বলেন, ‘একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম (ছাত্র অধিকার পরিষদ) পরবর্তীতে দলীয় লেজুড়বৃত্তিসহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি।’
তিনি বলেন, ‘যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার
প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য।’ এর আগে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ‘লাল ফিতার দৌরাত্ম্য’ নিয়ে মন্তব্য করেন। আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে জাতীয় ক্রীড়া পরিষদের বেশ কয়েকটি ফাইলের স্তূপের একটি ছবি প্রকাশ করে তার ক্যাপশনে লিখেছেন, ‘লাল ফিতার দৌরাত্ম্যে’ আটকে যাচ্ছি। উল্লেখ, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে আসিফ মাহমুদ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতিমানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়াও তিনিসহ ওই সংগঠনের আরও দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সারজিস আলম।
যারা সারাদেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লংমার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন। যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয়।