হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গতকাল শুক্রবার রাত থেকে শুরু করে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চালানো হামলায় লেবাননের রাজধানী বৈরুতে নিহত হয়েছেন ইরানপন্থি মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। খবর বিবিসির। এক বিবৃতিতে আইডিএফ জানায়, হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ছাড়াও সংগঠনটির আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে হিজবুল্লাহর দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের কমান্ডারও। বিবৃতিতে আরও বলা হয়, বৈরুতের দাহিয়েহ এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়ে সেখানকার লক্ষ্যবস্তু হিসেবে মাটির নিচে থাকা হিজবুল্লার সদরদপ্তর ধ্বংস করে দেয়। মূলত হাসান নাসরুল্লাহর অবস্থানকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র অভিচয়

আদরাই দাবি করেছেন, ‘সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল বাহিনী নির্মূল করেছে।’ শনিবার এক্স পোস্টে ইসরায়েল সেনাবাহিনী লিখেছে, ‘হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারে না।’ এদিকে ইসরায়েলি হামলায় গত তিনদিনে লেবানন ছেড়ে সিরিয়ায় পাড়ি দিয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধি গনজালো ভারগাস লোসা বলেন, সিরিয়ায় আশ্রয় নেয়াদের মধ্যে ৮০ শতাংশই সিরিয়ার নাগরিক এবং ২০ শতাংশ লেবানিস। এক নিউজ কনফারেন্সে তিনি বলেন, ৩০ হাজারের বেশি মানুষ যেখানে পাড়ি জমিয়েছেন সেই দেশটি গত ১৩ বছর ধরে যুদ্ধের কারণে গভীর সংকটে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান