কানপুর টেস্ট চলাকালে বাংলাদেশের পতাকা পোড়াল বিশ্ব হিন্দু পরিষদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

কানপুর টেস্ট চলাকালে বাংলাদেশের পতাকা পোড়াল বিশ্ব হিন্দু পরিষদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
কানপুর টেস্ট ঘিরে আগেই বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়ে রেখেছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। যদিও তাদের রুখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছিল উত্তর প্রদেশের পুলিশ। তবে মাঠে প্রবেশ করতে না পারলেও মাঠের বাইরে ঠিকই অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে কট্টর হিন্দুত্ববাদীরা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়েছে, কানপুরের গ্রিন পার্কে যখন দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত, তখন গ্রিন পার্কের বাইরে বাংলাদেশের পতাকায় আগুন দেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হচ্ছে অভিযোগ করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো কানপুর টেস্টের বিরোধিতা

করে এসেছিল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ম্যাচ শুরুর দিন তারা কানপুরে বিক্ষোভ ও রাস্তা অবরোধের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে অনেকটা ‘বন্দি’ অবস্থায় কানপুর টেস্টে অংশ নিতে হচ্ছে বাংলাদেশকে। হোটেল এবং মাঠের বাইরে অন্য কোথাও না যেতে বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নির্দেশনা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়