জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) আইনপ্রণেতাদের ভোটে দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। তিনিই হতে চলেছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। খবর এএফপির কট্টর জাতীয়তাবাদী ও সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শিষ্য হিসেবে বিবেচিত সানায় তাকাইচিকে পরাজিত করে দলের নেতা হয়েছেন ইশিবা (৬৭)। জয়ী হলে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতেন তাকাইচি। প্রথম পর্যায়ে নয় প্রার্থীর মধ্যে শীর্ষস্থান দখল করেন এই দুজন। শুক্রবার রানঅফ ভোটে ২১৫ বনাম ১৯৪ ভোটে জয়ী হলেন ইশিবা। টোকিওতে এলডিপির সদর দপ্তরে ভোটের ফল ঘোষণার পর ইশিবা হাসিমুখে চোখ থেকে চশমা খুলে ফেলেন। এরপর তার অশ্রুমাখা চোখ মুছে বারবার জাপানি কায়দায় মাথা নত করে তাকে শুভেচ্ছা জানাতে

আসা দলের সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি মানুষের ওপর আস্থা রাখতে চাই। সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে সত্য বলতে চাই। এই দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে চাই, যাতে আবারও সবাই হাসিমুখে এখানে বসবাস করতে পারেন। ২০১২ সালে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে পরাজিত হয়েছিলেন ইশিবা। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দেশের নেতৃত্ব দেওয়ার পর আততায়ীর হাতে নিহত হন আবে। রক্ষণশীল এলডিপি দল বেশ কয়েক দশক ধরে দেশ শাসন করে এসেছে। পার্লামেন্টেও তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। মঙ্গলবার স্বভাবতই পার্লামেন্টে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন ইশিবা। ৭০ এর দশকের পপ তারকাভক্ত ইশিবা দাবি করেন, কৃষিখাতের সংস্কারসহ আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়নের

মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী পদের জন্য নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!