ময়মনসিংহের পর এবার রাজবাড়ী: চাঁদাবাজির অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের পর এবার রাজবাড়ী: চাঁদাবাজির অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৫ |
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার রাজবাড়ীতে একই কায়দায় প্রাণ গেল আরেক হিন্দু যুবকের। চাঁদাবাজির অভিযোগ তুলে অমৃত মণ্ডল (২৯) নামের ওই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত অমৃত মণ্ডল এলাকায় ‘সম্রাট’ নামেও পরিচিত ছিলেন। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অমৃত মণ্ডলের বিরুদ্ধে স্থানীয় কয়েকজন চাঁদাবাজির অভিযোগ তোলে। এই অভিযোগের ভিত্তিতে উত্তেজিত জনতা তাকে আটক করে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হয়। এর আগে, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে

হত্যার পর তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে দেশের ভিন্ন দুই জেলায় হিন্দু সম্প্রদায়ের দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মীরা বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনা বারবার ঘটছে বলে আশঙ্কা প্রকাশ করছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম