বাংলাদেশের দায়িত্বহীনতায় বিপন্ন আঞ্চলিক স্থিতিশীলতা, ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে রুশ রাষ্ট্রদূতের কড়া সতর্কবার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের দায়িত্বহীনতায় বিপন্ন আঞ্চলিক স্থিতিশীলতা, ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে রুশ রাষ্ট্রদূতের কড়া সতর্কবার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
ভারতের সঙ্গে অকারণ কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বাংলাদেশ সরকার—এমন কঠোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। প্রকাশ্যে দেওয়া মন্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বাংলাদেশ সরকারকে ভারতের সঙ্গে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে কার্যত বর্তমান নীতির সমালোচনা করেন। রুশ রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত–বাংলাদেশ সুসম্পর্ক অপরিহার্য। অথচ সাম্প্রতিক সময়ে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক আচরণে যে অপ্রয়োজনীয় টানাপোড়েন তৈরি হয়েছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই উত্তেজনা অব্যাহত থাকলে এর দায় বাংলাদেশকেই নিতে হবে বলে কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে। খোজিনের মতে, পারস্পরিক সংলাপ ও সহযোগিতার পথ ছেড়ে সংঘাতমূলক অবস্থান

গ্রহণ কোনোভাবেই দায়িত্বশীল রাষ্ট্রের আচরণ হতে পারে না। তিনি ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। আরও তাৎপর্যপূর্ণভাবে রুশ রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন ১৯৭১ সালের ঐতিহাসিক বাস্তবতা। তিনি বলেন, ভারতের निर्णায়ক ভূমিকা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। এই ইতিহাস উপেক্ষা করে যদি আজ বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটানোর পথে হাঁটে, তবে তা শুধু রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্তই নয়, বরং আঞ্চলিক শান্তির জন্যও হুমকি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার মতো একটি প্রভাবশালী রাষ্ট্রের রাষ্ট্রদূতের এমন প্রকাশ্য বক্তব্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির ওপর একটি গুরুতর আন্তর্জাতিক সতর্কবার্তা। এখনো যদি বাংলাদেশ সরকার দায়িত্বশীল অবস্থান না

নেয়, তবে এর কূটনৈতিক মূল্য দিতে হতে পারে দীর্ঘমেয়াদে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়