পার্বত্য চট্টগ্রামে হামলা প্রাণহানির সুষ্ঠু বিচারের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পার্বত্য চট্টগ্রামে হামলা প্রাণহানির সুষ্ঠু বিচারের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪ |
পার্বত্য চট্টগ্রামে হামলা ও প্রাণহানির ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনতা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ছাত্র-জনতা’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বক্তারা এ দাবি জানান। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. শাহাদাত হোসেন ফরায়েজী সাকিব, সাধারণ সম্পাদক মো. হাবিব আজম, পরিষদ নেতা আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, পাহাড়ে ঘটা ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের অংশ। পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। এ সময় পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতারসহ পার্বত্য অঞ্চলে

আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবি জানান তারা। এদিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলা, লুটপাট ও বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র-জনতা। এ সময় তারা ‘উপজাতি কোটা বাতিল করো,’ ‘উপজাতিদের আদিবাসী প্রচারণাকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা দিতে হবে’, ইত্যাদি স্লোগান দেন। এই সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের এখনই দমন করতে হবে। নাহলে সাজেক, রাঙামাটি, বান্দরবান যেতে ভিসা পাসপোর্ট লাগবে। তারা পাহাড় দখল করতে চায়, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, পাহাড়কে তারা জুম্মল্যান্ড বানাতে চায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল