সরকার ও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে যা জানালেন নাহিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সরকার ও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে যা জানালেন নাহিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি ছিল সেগুলো নিয়েই আমরা সরকারে আসছি। একসময় আমরা রাজপথে ছিলাম, এখন সরকারে আছি; কিন্তু আমাদের ভূমিকা একই থাকছে। উদ্দেশ্য এবং লক্ষ্য একই থাকছে। সম্প্রতি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেন, আমরা এই ফ্যাসিস্ট কাঠামোকে বিলুপ্ত করে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিত থাকবে। আমরা সরকারে থেকে সেই কাজটিই করছি। হয়ত আমাদের পদ্ধতিটা আলাদা হয়েছে। কিন্তু আমাদের ভূমিকা এবং লক্ষ্য-উদ্দেশ্য একই আছে। নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে নাহিদ বলেন, ব্যক্তিগতভাবে রাজনীতি করার ইচ্ছা ছিল।

কিন্তু গণঅভ্যুত্থানের কারণে জনগণের প্রতিনিধি হিসেবে আজকে আমি সরকারে আছি। এখন রাজনীতির বিষয়টি আমি জনগণের ওপরই ছেড়ে দিচ্ছি। যদি জনগণ প্রত্যাশা করেন বা আমার সে ধরনের ভূমিকা রাখার সুযোগ থাকে, আমি সেটা ভবিষ্যতে দেখাব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়