ভারত শাসিত জম্মু-কাশ্মিরে আজ ভোট, চমক দেখাবে জামায়াত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

ভারত শাসিত জম্মু-কাশ্মিরে আজ ভোট, চমক দেখাবে জামায়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ভারতের বিজিপি সরকার ৩৭০ ধারা বিলোপের পর আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারতের জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোট গ্রহণ শুরু হবে। টানা ৩৭ বছর ধরে ভোট বর্জন করে আসা জামায়াত ইসলামি’র নেতৃত্বাধীন জোট এবার বিধান সভা নির্বাচনে অংশগ্রহণ করছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিচ্ছিন্নতাবাদের অভিযোগে ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ জামায়াত ইসলামি (জেআই) ও বিচ্ছিন্নতাবাদী জেলবন্দী জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার রশিদের হাতে গড়া আওয়ামি ইত্তেহাদ পার্টি (এআইপি) একসাথে ভোটের ময়দানে লড়ার জন্য রাজনৈতিক জোট গঠন করেছে। দীর্ঘ ১০ বছর পর উপত্যাকায় হতে যাওয়া বিধানসভার নির্বাচনে মোট ৯০ টি আসনের মধ্যে জেআই ও এআইপি মোট ৪৩ আসনে প্রার্থী দিয়েছে। সবাই স্বতন্ত্র। কাশ্মীর উপত্যকায় ৪২ কেন্দ্রে এবং জম্মুতে একটিমাত্র কেন্দ্রে

এই জোট লড়ছে। ভোট গ্রহণ চলবে ১ লা অক্টবর পর্যন্ত। ভোটের ফলাফল প্রকাশ করা হবে ৮ অক্টবর। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা রহিতের পর হতে চলা প্রথম নির্বাচন ঘিরে উপত্যাকায় ব্যপক আগ্রহ দেখা যাচ্ছে। জামায়াত জোট বিধানসভার নির্বাচনে চমক দেখাবে বলে দলটির নেতারা আশা করছেন। এক দশক পর ভারত শাসিত জম্মু ও কাশ্মিরে আজ সকালে বিধানসভার ভোটগ্রহণ শুরু হলো। প্রথম দফায় ২৪ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের মূল প্রতিযোগিতায় পিডিপি। তবে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে শক্ত অবস্থানে রয়েছে কংগ্রেসও। দুর্বল রাজনৈতিক ভিত্তি নিয়ে মর্যাদার লড়াইয়ে রয়েছে বিজেপি। ২০১৪ সালের পর আবারও বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন জম্মু-কাশ্মিরেরর বাসিন্দারা। লোকসভা ভোটের পর

প্রথম কোনো হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। ২৩ লাখের বেশি ভোটার ভোট দেবেন। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন। ভোট উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভারতের রাজনীতির স্পর্শকাতর এই অঞ্চল। সীমান্ত অঞ্চলে রাখা হয়েছে অতিরিক্ত নজরদারি। বুথের সামনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। এই ভোটকে দেখা হচ্ছে বিজেপির মর্যাদার লড়াই হিসেবে। নরেন্দ্র মোদির সরকার ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করলে বিশেষ মর্যাদা হারায় এই উপত্যকা। যার বিপরীতে এবার জনগণের সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাবে ভোট ব্যাংকে। যদিও এই অঞ্চলে রাজনৈতিক ভিত্তি দুর্বল গেরুয়া শিবিরের। অন্যদিকে লোকসভা নির্বাচনে সম্মানজনক ফলের পর বড় পরীক্ষার মুখোমুখি

কংগ্রেসও। অঞ্চলটিতে এনসির সাথে জোট বেঁধে জয় পেলে জাতীয় রাজনীতিতে ঘাঁটি শক্ত হবে রাহুল গান্ধীর। ভালো ফলে জন্য মুখিয়ে লোকসভায় মুখ থুবড়ে পড়া মেহবুবা মুফতির দল পিডিপি। একক প্রচেষ্টায় জয়ী হওয়ার প্রত্যয় নিয়ে লড়াইয়ে নেমেছেন ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ। ১৯৪৭ সাল থেকে কাশ্মিরে ১২টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও সহিংসতায় ভরা এসব নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। অতীতে বারবার নির্বাচন বর্জন করে এসেছেন এখানকার জনগণ ও বিচ্ছিন্নতাবাদী নেতারা। তবে এবার কিছু আসনে বিচ্ছিন্নতাবাদী নেতারা অংশ নেওয়ায় ভোটারদের মাঝে দেখা গেছে বাড়তি উদ্দীপনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট