ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের
কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ
স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব
আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?
ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে আওয়ামী যুবলীগের এক স্থানীয় নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আরিফুল ইসলাম রকি। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রাতের অন্ধকারে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন চাইনিজ চাপাতি ও দা নিয়ে রকির ওপর হামলা চালায়। স্থানীয়দের ভাষ্য, হামলাকারীরা তাঁকে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়েছে। প্রতিটি আঘাত পিঠে ও মাথার পেছনের দিকে লেগেছে। স্থানীয়দের অভিযোগ, তাঁর মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যেই হামলা চালিয়ে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীদের নাম এখনো জানা যায়নি।
পরে এলাকাবাসী
রক্তাক্ত অবস্থায় রকিকে সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকেরা জানান, তাঁর ক্ষত অনেক গভীর এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর থেকে রকি ফেসবুকে সরব ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আটক হয়েছিলেন। কিছুদিন আগে কারামুক্ত হওয়ার পর থেকে তিনি বাড়িতেই থাকতেন। এ ঘটনায় পুলিশ বা অভিযুক্ত পক্ষের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাদের প্রতিক্রিয়াও জানা যায়নি। মামলা হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।