বন্যায় কারাগার থেকে পালিয়ে গেল প্রায় ৩০০ বন্দি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বন্যায় কারাগার থেকে পালিয়ে গেল প্রায় ৩০০ বন্দি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ |
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যার পর কারাগার থেকে প্রায় ৩০০ বন্দি পালিয়ে গেছেন। মূলত বিধ্বংসী বন্যায় কারাগারের দেয়াল ধসে পড়ার পর গত সপ্তাহের শুরুতে তারা পালিয়ে যান। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পলাতক বন্দিদের পুনরায় আটক করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বংসী বন্যায় গত সপ্তাহের শুরুতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরিতে একটি কারাগারের দেয়াল ধসে পড়ার ফলে ২৮১ জন বন্দি পালিয়ে গেছেন বলে কারা কর্তৃপক্ষ রোববার জানিয়েছে। নাইজেরিয়ার সংশোধনমূলক পরিষেবার মুখপাত্র উমর আবুবাকার এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে সাতজনকে পুনরায় আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া বাকি কয়েদিদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান তিনি। আফ্রিকার এই দেশটির জরুরি সংস্থার মতে, বন্যায়

কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও কয়েক লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা