জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ October, ২০২৬

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ October, ২০২৬ |
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ ১২ই অক্টোবর, সোমবার বেলা পৌনে ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে এই হামলা চালানো হয়। হামলার সময় জি এম কাদের বাসভবনের ভেতরেই অবস্থান করছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। জাতীয় পার্টির কর্মীদের ভাষ্যমতে, ঘটনার ঠিক আগে ‘সাধারণ জনগণ’-এর ব্যানারে দেড়শ থেকে দুইশো জনের একটি বিক্ষোভ মিছিল জি এম কাদেরের বাসার সামনে আসে। মিছিলে স্থানীয় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা জি এম কাদের ও ভারতের বিরুদ্ধে নানা ধরনের আক্রমণাত্মক স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে মিছিল থেকে জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে

সশ্রদ্ধ ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান তুলে জি এম কাদেরের বাসায় ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। হামলাকারীদের ব্যবহৃত ব্যানারে কারারুদ্ধ অবস্থায় জি এম কাদেরের একটি প্রতিকৃতি তুলে ধরা হয়। সেখানে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না’—এমন নানা কঠোর বার্তা লেখা ছিল। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য আজ বেলা ১১টা ৪৯ মিনিটে পাঠানো এক বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে স্থানীয় বিএনপি-জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে

উত্তরার ৭ নম্বর সেক্টরে জাপা চেয়ারম্যানের বাসায় হামলা চলায়। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেছি এবং পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির পরবর্তী করণীয় দ্রুতই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার। এক বিবৃতিতে তিনি বলেন, কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইট-পাটকেল ছুঁড়ে কিংবা বাসা-বাড়ি ভাঙচুর করে কোনো নেতার মতপ্রকাশের অধিকার বা রাজনৈতিক কণ্ঠ স্তব্ধ করা যাবে না। গণতন্ত্রের মূল ভিত্তি সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জোর

দাবি জানান। ঘটনার পর খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে হামলাকারীদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের