বৃষ্টি কবে থামবে, জানাল আবহাওয়া অধিদপ্তর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৪

বৃষ্টি কবে থামবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৪ |
হালকা থেকে ভারী, গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ জায়গায় ঝরছে বৃষ্টি। মাঝেমধ্যে একটুআধটু বিরতি নিলেও দিনের অধিকাংশ সময়ই ছিল বর্ষণমুখর। এর ফলে জলাবদ্ধতার পাশাপাশি জনজীবনে ব্যঘাত ঘটছে। আবহাওয়া অফিস বলছে, রোববারের সারারাত বৃষ্টি অব্যাহত থাকবে। আগামীকাল দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমে বলেন, নিম্নচাপের প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রোববার রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা ধারণা করছি, আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে এখনও বাংলাদেশের সমুদ্রগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে, সকালে প্রকাশিত ৭২ ঘণ্টা

আবহাওয়ার পূর্বাভাসে বর্তমান বৃষ্টিস্নাত আবহাওয়া শিগগিরই পরিবর্তনের উল্লেখযোগ্য তেমন কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। স্থল নিম্নচাপের প্রভাবে ভোর থেকেই রাজধানীজুড়ে ঝরছে বৃষ্টি। মাঝেমধ্যে একটুআধটু বিরতি নিলেও দিনের অধিকাংশ সময়ই ছিল বর্ষণমুখর। এমন অবস্থায় টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফলে বেড়েছে যানজট। আবার কয়েক জায়গায় আন্দোলন ও বিক্ষোভের কারণে দীর্ঘসময় ধরে বন্ধ ছিল গাড়ি চলাচল। সবমিলিয়ে দিনভর রাজধানীর মানুষজনকে যানজট আর বৃষ্টির পানিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিন দুপুরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল সায়েন্স ল্যাবরেটরি এলাকার যান চলাচল। ফলে ধানমন্ডি, ঝিগাতলা, নিউমার্কেট, নীলক্ষেতসহ আশপাশের পুরো

এলাকা স্থবির হয়ে পড়ে। মিরপুর সড়কে তৈরি হয় দীর্ঘ যানজটের। বিকেলের আগেই যানচলাচল শুরু হলেও এখন পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে। এছাড়া দুপুরের দিকে আন্দোলনের কারণে কিছু সময় বন্ধ ছিল রাজধানীর গুলিস্তান এলাকার গোলাপ শাহ মাজারের উভয় পাশের সড়কের যানচলাচলও। রাজধানীর আরেক প্রান্ত উত্তরা, রাজলক্ষ্মী ও এয়ারপোর্টেও গাড়ির দীর্ঘ সারি এবং যানচলাচলে ধীরগতি রয়েছে। একই অবস্থা রাজধানীর বাড্ডা, নতুন বাজার, নর্দা এবং কুড়িল এলাকারও। নতুন বাজার থেকে কুড়িল পর্যন্ত গাড়ির ধীরগতি এবং যানজটে নাকাল হতে হচ্ছে মানুষজনকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা