ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ
ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা
বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক
বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত
অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড
স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা
বরিশালের সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে কলেজ ছাত্র নিহতের ঘটনায় করা মামলায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসার তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের বাঁশতলা থেকে শাহে আলমকে গ্রেফতার করে র্যাব।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুলাই গুলশান ডিগ্রি কলেজের ছাত্র নাইমুর রহমান গুলশান থানাধীন শাহাজাদপুরে আন্দোলন করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরে নাইমুরের বাবা ১২
সেপ্টেম্বর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন।
সেপ্টেম্বর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন।





