ইসরাইলি সেনার হাতে ইরানি উপদেষ্টা বন্দি হওয়ার খবর ‘গুজব’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ September, ২০২৪

ইসরাইলি সেনার হাতে ইরানি উপদেষ্টা বন্দি হওয়ার খবর ‘গুজব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ September, ২০২৪ |
সিরিয়ার মাসইয়াফ অঞ্চল থেকে ইসরাইলি সেনাদের মাধ্যমে কোনো ইরানি উপদেষ্টার অপহরণ বা বন্দি হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তেহরান। শুক্রবার দামেস্কে ইরানি দূতাবাসের ওয়েব পেইজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল গাজায় গত ১১ মাসের নানা ব্যর্থতা ও পরাজয়ের প্রেক্ষাপটে হতাশার এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিজেকে রক্ষার জন্য শিশুদের হত্যা করা ও মিথ্যা খবর প্রচার করা ছাড়া অন্য কোনো পথ দেখছে না। বিবৃতিতে সিরিয়ার মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি অপরাধী তৎপরতায় ইরানের কোনো উপদেষ্টার কোনো ক্ষতি হয়নি এবং দুই ইরানি সামরিক উপদেষ্টার বন্দি হওয়ার দাবি ডাহা মিথ্যা। কেবল ইসরাইলের মুখপাত্র হিসেবে তৎপর এমন

কিছু অখ্যাত বা পরিচয়হীন সংবাদমাধ্যম এ মিথ্যা সংবাদ প্রচার করেছে। এর আগে বৃহস্পতিবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো দাবি করে যে, সিরিয়ার হামা প্রদেশের মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী দু'জন ইরানি উপদেষ্টাকে বন্দি করেছে। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী