কোনো অস্ত্রই ইউক্রেনকে বিজয়ী করতে পারবে না: পেন্টাগন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

কোনো অস্ত্রই ইউক্রেনকে বিজয়ী করতে পারবে না: পেন্টাগন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) জানিয়েছে, কোনো ধরনের অস্ত্রই ইউক্রেনের সরকারকে চলমান সংঘাতে বিজয়ী করতে পারবে না। শুক্রবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। রাইডার এ সময় সাংবাদিকদের বলেন, আমি আপনাদের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের গত সপ্তাহে রামস্টেইন এয়ার বেসে দেওয়া মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে তিনি উল্লেখ করেছেন যে, এমন কোনো সক্ষমতা বা কোনো ম্যাজিক বুলেট নেই, যা ইউক্রেনকে সাফল্য এনে দেবে। তিনি জানান, ওয়াশিংটনের মতে, ইউক্রেনের উচিত বর্তমানে তাদের কাছে থাকা সক্ষমতাগুলোই (অস্ত্র) এমনভাবে ব্যবহার করা, যাতে তাদের আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়। সম্প্রতি রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য উঠেপড়ে

লেগেছে ইউক্রেন। আর এজন্য পশ্চিমা মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দেশটি। এমন প্রেক্ষাপটে পশ্চিমা ও তাদের জোট ন্যাটোর উদ্দেশ্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থ হলো রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের যুদ্ধে জড়িয়ে পড়া। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা যখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করার বিষয়ে আলোচনা করছেন, ঠিক তখনই পুতিন এ হুঁশিয়ারি দেন। সূত্র: তাস নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর