দুর্ঘটনার কবলে রাশমিকা মান্দানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

দুর্ঘটনার কবলে রাশমিকা মান্দানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট দেননি রাশমিকা মান্দানা; যা নিয়ে নেটিজেনদের মনে একের পর এক প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। কী হয়েছে রাশমিকার, অ্যাকাউন্ট বদলে ফেলেছেন কিনা– এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নেট দুনিয়ার বাসিন্দারা যখন হয়রান, ঠিক তখনই দেখা দিয়েছেন গত বছর বলিউডে পা রাখা এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরেই সবাইকে চমকে দিয়েছেন দুর্ঘটনার খবর জানিয়ে। একই সঙ্গে সবাইকে আশ্বস্ত করেছেন এই বলে যে, দুর্ঘটনায় পড়লেও তিনি এখন সুস্থ। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করার পাশাপাশি আরও জানিয়েছে, দুর্ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানাননি বলিউড তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টেই প্রথম বিষয়টি সবার কাছে তুলে ধরেছেন। এমনকি দুর্ঘটনার পর তিনি

যে এখন সুস্থ, সেটাও তাঁর থেকেই নেটিজেনরা জানার সুযোগ পেয়েছেন। পোস্টে তিনি এও জানিয়েছেন, গত মাসে কোনো কাজ করেননি। দুর্ঘটনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও অ্যাকটিভ ছিলেন না। বাড়িতেই ছিলেন পুরোটা সময়। সুস্থ হয়েই সবার সঙ্গে যোগাযোগ করবেন–এই ভাবনা থেকে এক্স হ্যান্ডেলে কোনো কিছু শেয়ারও করেননি। এদিকে ‘অ্যানিম্যাল’ সিনেমাটি বলিউড বক্স অফিসে ঝড় তোলার পর রাশমিকাকে নিয়ে আলাদা করে ভাবতে শুরু করেছেন নির্মাতারা। দক্ষিণ ভারতীয় এ সুপারস্টার যে বলিউডের আলোচিত তারকাদের পাশে সহজেই জায়গা করে নিতে পারবেন, সে আভাসও দিয়েছেন চলচ্চিত্রবোদ্ধা অনেকেই। এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এ অভিনেত্রীর বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা-২ : দ্য রুল’। এ সিনেমার প্রথম কিস্তি ‘পুষ্পা’ ভারতজুড়ে আলোড়ন তুলেছিল। দ্বিতীয়

কিস্তিও দর্শকমন জয় করবে বলে অনেকের ধারণা। পাশাপাশি আগামীতে সালমান খানের ‘সিকান্দার’ এবং ‘অ্যানিম্যাল’-এর সিকুয়াল ‘অ্যানিম্যাল পার্ক’ সিনেমায় দেখা যাবে রাশমিকা মান্দানাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের